রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মুন্সীগঞ্জে ৬১০ পিস ইয়াবাসহ দুই বোন গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে ৬১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই বোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুমারভোগ ঈদগাহ এলাকার মো. মতিউর রহমান ওরফে মতি মাতবরের দুই মেয়ে ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কুমারভোগ ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে মাদক বিক্রির সময় হাতেনাতে ইতি ও কাকলী নামের দুই বোনকে আটক করা হয়।

পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে এসব মাদক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   ইয়াবা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close