রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      সরবরাহ কম থাকায় সারা দেশে তীব্র গ্যাস-সংকট      
দেশজুড়ে
বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে বিএনপি প্রার্থীর প্রচারণা শুরু
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নিজ গ্রামের বাড়ি গয়েশপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি কুমিল্লা-১ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান।”

এরপর তিনি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে পুরো আসনে ধারাবাহিকভাবে নির্বাচনি প্রচারণা চালানো হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close