শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায়
ভাঙ্গায় জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা’- শীর্ষক এক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন নারী ও যুব সংগঠনের ৪০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম মঈনুল আহসান, বিশেষ অতিথি উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম, এনসিপির আশরাফ শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা উন্নয়ন যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা ছাড়াও যুবকদের কর্মসংস্থান, প্রশিক্ষণ, স্বাবলম্বী, কুটির শিল্প, মৌমাছি, বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সমাজে বিভিন্ন অপরাধমূলক কার্য্যকলাপ বন্ধে করণীয় নির্ধারন নিয়ে আলোচনা করা হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   জনসচেতন   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close