রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম।

সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা শিবিরের বিজ্ঞান সম্পাদক মো. শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা সভাপতি মো. শাহিন সরকার, সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা সভাপতি মো. আবু রায়হান প্রমুখ। এতে ছাত্রশিবিরের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্রদল পরাজিত হলে তাদের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পাবে। এই লজ্জাজনক পরাজয় এড়াতেই তারা শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না।

বক্তারা আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে একটি পক্ষ মোব তৈরি করে এই স্থগিতাদেশ আদায় করেছে। শাকসু নির্বাচন বন্ধ রাখা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রশাসনের দায়িত্ব এই অধিকার নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি দেন, শাকসু নির্বাচন বন্ধ রেখে শিক্ষাঙ্গনে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শাকসু নির্বাচন   প্রতিবাদ   সুন্দরগঞ্জ   ছাত্রশিবির   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close