সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর : নূরজাহান
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী নির্বাচন নির্বিঘ্ন করতে এবং দেশের জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ীসহ সারা দেশে প্রশাসন তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সামনে দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা অবিনাশ মুনি, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

সভায় ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা   প্রশাসন   নূরজাহান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close