সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করেই দেশ রক্ষা করতে হবে : এমরান
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করার মাধ্যমেই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমরান হোসেন মিয়া।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। 

এদিন ১০টায় মতলব উত্তরে সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হুদার কবর জিয়ারতের মধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেন। 

পরে বেলা ১১টায় সাদুল্লাপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমরান হোসেন মিয়া বলেন, ‘মতলব অঞ্চলের সিংহভাগ উন্নয়ন কাজ জাতীয় পার্টির শাসনামলেই বাস্তবায়িত হয়েছে।’

তিনি বলেন, ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প জাতীয় পার্টির উন্নয়ন দর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখনো অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ অসমাপ্ত রয়ে গেছে, যেগুলো সম্পন্ন করতে জনগণের সমর্থন ও সুযোগ প্রয়োজন।’

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘এখনো আমরা নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পাচ্ছি না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।’

একই সঙ্গে তিনি সকল প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গণভোট   না   এমরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close