শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রচারকারীকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম

চুয়াডাঙ্গা-১ আসনে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে মাইকিং প্রচারণা শুরু করায় চুয়াডাঙ্গা ১ আসনের ধানের শীষের এক প্রচারকারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১ টা ৫০ মিনিটের সময় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড়ে জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত প্রচারকারী হাসান আলী (২৩) একই ইউনিয়নের খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ে প্রচারণা চালানো যাবে। 

কিন্তু ধানের শীষের প্রচারকারী হাসান আলী নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই মাইকিং শুরু করেন। এ অপরাধে ওই প্রচারকারীকে ২ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ এর ১৭ এর ২ ধারা ভঙ্গের দায়ে ওই প্রচারকারীকে সতর্কতামূলক ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close