রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, ‘উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সুরতহালে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  মোংলা   নদী   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close