সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
বগুড়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া গাবতলীতে এক দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল স্বামী-স্ত্রীকে মারপিট করে নগদ দুই লাখ টাকা ও ১০ ভড়ি স্বর্নের গহনা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বুধবার (২১ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, বুধবার রাত দুইটার পর বাড়ির গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে বের হতেই মুখোশ পড়া ১৫-১৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তিনি বলেন ডাকাতদল আমার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙ্গে ১০ ভড়ি স্বর্নের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে। 

তিনি আরো জানান, ডাকাতদল আমার ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয় এবং প্রতিবেশী আরো কয়েকটি বাড়ির ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয়। তিনি বলেন, আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে।
 
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক টীম কাজ শুরু করেছে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close