শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বেগম জিয়ার জন্য দোয়ার মধ্যে দিয়ে ঢাকা-১৯ আসনের প্রচারণা শুরু
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম জিয়ার জন্য দোয়ার মধ্যে দিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে সাভারের ছায়াবিথী এলাকার শহীদ মজনু একাডেমিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, ‘আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ও সন্ত্রাস সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম-সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, ‘প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার আদর্শ বুকে ধারণ করেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।’ 

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বেগম জিয়া   দোয়া   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close