রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
রায়পুরে ডাকাতির অভিযোগে অস্ত্রসহ ৬ যুবক গ্রেফতার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, গভীর রাতে মোমিন নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা, মানিব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই ভুক্তভোগী মো. মোমিন টহলরত পুলিশের সামনে গিয়ে বিষয়টি জানালে রায়পুর থানা পুলিশের চারটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ভুক্তভোগী মো. মোমিন রায়পুর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. নাবিল হোসেন, মো. নয়ন হোসেন, রিমন হোসেন, মো. শাকিব হোসেন, মো. রাকিব ও জিদান ন। সবাই রায়পুরের বাসিন্দা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close