সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে প্রার্থীদের প্রচারণায় সরগরম নগরী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী  প্রচারণা শুরু করেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে  আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে ১০ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন। জোট ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এতে দশ দলীয় জোটের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। 

একইভাবে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নেমেছেন।

সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায়  লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এর মাধ্যমে নির্বাচনী মাঠে বেজে উঠেছে প্রচারণার ঢামাঢোল।

একইদিন সকালে নগরীর শহীদ নগর এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন এ আসনে বিএনপির প্রার্থী এড. আবুল কালাম।

শহরের তল্লায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামেন নারায়ণগঞ্জ-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেতা এড. আব্দুল্লাহ আল আমিন।

কদম রসুল দরগা ও জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে প্রচারণা শুরু করেন গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন।

ফলে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠে নগরী। সকাল থেকে শহরের অলিগলিতে নানা ধরনের স্লোগান শোনা যাচ্ছে। বুধবার প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

এসময় এবিএম সিরাজুল মামুন বলেন, যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন সেগুলো বাদ দেন। প্রয়োজনে বাংলার মানুষ মাঠে নামবে সেটি প্রতিহত করতে। যেই মাদক যুবকদের ধ্বংস করছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। নগরীর হকারদের উচ্ছেদ না করে পূর্নবাসন করে ফুটপাতগুলোকে মানুষের জন্য উন্মুক্ত করে দিবো। নগরীর সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেই সেটি করবো। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close