শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আচরণবিধি লঙ্ঘন
জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীকে (শুভ) কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

 বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামালপুরের বকশিগঞ্জের সিভিল জজ ও জামালপুর-৩ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসাইন এ নোটিশ জারি করেন।

নোটিশে আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে জারির প্রতিবেদন অতি সত্বর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে প্রেরণের জন্য মেলান্দহ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নোটিশের অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব, জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের উপসচিব (আইন), জামালপুরের পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

নোটিশে বলা হয়, বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ) কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেন—এমন একটি ভিডিও ক্লিপ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। 

এতে দেখা যায়, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বেই তিনি নির্বাচনি প্রচারে অংশ নেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ৯ ও ১৮ লঙ্ঘনের শামিল বলে অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, ‘নোটিশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  জামালপুর   স্বতন্ত্র প্রার্থী   নোটিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close