রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বিএনপিতে প্রবেশ করতে পারবে না : তমিজ উদ্দিন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন বলেছেন, ‘গণঅভ্যুত্থানের পর যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল তারা বিএনপিতে অনুপ্রবেশ করতে পারবে না।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ধামরাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনি প্রচারণা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তমিজ উদ্দিন বলেন, “যারা বিগত ১৬ মাস চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে কোনো চাঁদাবাজ দখলদার থাকতে পারবে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা যত শক্তি নিয়েও আসুক, দলের মধ্যে প্রবেশ করতে পারবে না।”

তিনি স্থানীয় জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে ভোটে অংশ নেবেন। বিএনপির লোকজন চাঁদাবাজি করে না। আমাদের আচরণ ও মূল্যবোধ যেন সেটির প্রতিফলন ঘটে।”

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ।

প্রচারণা উদ্বোধনের শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দোয়ার আয়োজন করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজ   সন্ত্রাসী   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close