শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজনীতি
দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না : জামায়াত আমির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে নির্বাচনি সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। 

জামায়াত আমির বলেন, ‘দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকার পাচার হতো না। আওয়ামী শাসনামলে আয়নাঘর তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও রেহাই পায়নি অনেকে।’

তিনি আরও বলেন, ‘জনগণ এবার গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে।’ তিনি এসময় ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ঢাকা-১৫ আসনে মানসম্মত সরকারি হাসপাতাল নেই, খালগুলো ময়লার ভাগার হয়ে গেছে।’ নির্বাচিত হলে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের করতে ও অবকাঠামোগত সমস্যার সমাধান করবেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করবে।’

এসময় ঢাকা-১১ আসনের জোট প্রার্থী নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে জনগণ আবারও মাঠে নামবে।’

তিনি বলেন, ‘ঋণখেলাপি ও অসৎ প্রার্থীদের মনোনয়ন দেয়া হলে জনগণ প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।’

সমাবেশে ১০ দলের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close