শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাঁধা ও বন্দুকের নল উপেক্ষা করে ভোট দিতে যাবেন : ওয়াদুদ
খাগড়াছড়ি (প্রতিনিধি)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে খাগড়াছড়িতে প্রথম নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের শাপলা চত্ত্বর সংলগ্ন মুক্তমঞ্চে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় সরকারি কলেজ মাঠ থেকে বের হওয়া বর্ণিল র‌্যালীর মাধ্যমে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে পৌঁছায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, “মারামারি ও কাটাকাটির রাজনীতি আর নয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাঁধা ও বন্দুকের নল উপেক্ষা করে মানব প্রাচীর গড়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। খাগড়াছড়িতে সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

এর আগে পথসভাস্থলে মারমা সম্প্রদায়ের নারী-পুরুষরা হাতে ধানের ছড়া নিয়ে নির্বাচন থিম সংয়ের তালে তালে নাচে। জেলা বিএনপি ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রচারণা   ওয়াদুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close