রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সুন্দরবন নদী থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদী থেকে হরিণের মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে টেংরাখালী টহলফাঁড়ির বনকর্মী ও স্থানীয় সিপিজি সদস্যরা উক্ত মাংস উদ্ধার করে। 

এসময় মাংস পরিবহনের কাজে ব্যবহৃত নৌকা জব্দ করলেও শিকারী চক্রের সদস্যরা বনের মধ্যে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হক জানান শিকারী চক্রের দৌরাত্ম ঠেকাতে সাম্প্রতিক সময়ে বনের মধ্যে ‘ফুট পেট্রলিং’ এর উদ্যোগ নেয়া হয়েছে। যার অংশ হিসেবে প্রতিদিন সুন্দরবনের বিভিন্ন অংশে ‘ফুট পেট্রলিং’ চলছে। 

বৃহস্পতিবার সকালে এমন অভিযানে যাওয়া সদস্যরা চুনকুড়ি খালের মধ্যে একটি নৌকা দেখে চ্যালেঞ্জ করে। নৌকায় থাকা লোকজন বনের মধ্যে পালিয়ে গেলে প্রায় ১০ কেজি পরিমাণ মাংস উদ্ধার করা হয়।

বনবিভাগের কর্মকর্তা আরও জানান হরিণের মাংস বলে অনেকে সম্প্রতি বনের শুকরসহ শিয়ালের মাংস বিক্রি শুরু করেছে। হরিণ শিকারীসহ শুকর, কুকুর ও শিয়ালের মাংস বিক্রয়ের সাথে জড়িতদের হাতেনাতে ধরতে তৎপরতা চালাচ্ছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close