শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
গণ-অভ্যুত্থানের শহীদের কবর জিয়ারত করে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচিত ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। জামায়াতের ইসলামীর সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী মহসিন উপজেলার সরিষারচরে জুলাই গণ-অভ্যুত্থানের নিহত শহীদ ইসমাইলের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

এরপর, দুপুরে উপজেলার মওলাগন্জ বাজারে এক গণসমাবেশে বক্তব্য দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  এমপি পদপ্রার্থী মো: মহসিন।সমাবেশে তিনি বলেন, ‘আমরা বহু ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্টদের কাছ থেকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছি। বাংলার বুকে তথা বাঞ্ছারামপুরে জনগন আর চাঁদাবাজ, লুটেরা, দূর্নীতিবাজদের দেখতে চায় না।আমরা ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ দেখতে চাই।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রিয়  মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যপক নকিবুল হুদা ,নবীনগর  উপজেলা আমীর মোখলেছুর রহমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আমির  কাজী  মাওলানা আবুল বাশার,  সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি শামীম নূর ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন দশ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতৃবৃন্দ এনসিপির আহবায়ক মোঃ মাইনুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহ-সভাপতি মাওলানা সারোয়ার আলম প্রমুখ  সহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী গন।

সমাবেশ শেষে গণমিছিল নিয়ে উপজেলার প্রধাণ প্রধান সড়ক পদক্ষিন করেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close