শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
তাড়াশে পুকুরে গোসল করতে নেমে যুবক নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে জেলার  তাড়াশে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে সবুজ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন  ওই গ্রামের মো. আমিন হোসেন মোল্লার ছেলে।

স্থানীয় জাহাঙ্গীর আলম জানান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে  পুকুর ঘাটে গোসল করতে নামেন সবুজ।  দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে তাড়াশ থানাকে  জানানো হয়। এছাড়া তিনি মৃগী রোগী ছিলেন বলে জানা গেছে। 

এসময় তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর ঘাটে নিহত সবুজের রাখা ব্যাগ দেখে পুকুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল  উদ্ধার অভিযান চালায়। পরে বিকাল ৫টার দিকে  ডুবুরি দল পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন। 

তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশনের টিম লিডার জহুরুল ইসলাম জানান, পুকুরে নেমে সবুজ হোসেনের  লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close