সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনি জনসভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খানের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধামইরহাট পৌর বিএনপির আয়োজনে এবং পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমানের সভাপতিত্বে, সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ভোট প্রার্থনার প্রতীক ‘ধানের শীষ’ তুলে গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।

এ সময় ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানজালা, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌন হাসান, সহ-সভাপতি রেজাউল করিম মুছা, পৌর বিএনপির সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রউফ, মো. ইসা প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাট   বিএনপি   সামসুজ্জোহা খান   নির্বাচনি জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close