শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাচন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে গঙ্গাচড়া উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার আয়োজনে এবং গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. এনামুল আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. জেসমিন আক্তার এবং গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তাকে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, ভোট গ্রহণ পদ্ধতি, ভোট কেন্দ্র পরিচালনা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   ভোট   প্রশিক্ষণ কর্মশালা   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close