মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ জামায়াতপন্থী আইনজীবী গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক জামায়াতপন্থী আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

আটক জামায়াতপন্থী আইনজীবীর নাম আই এম মাসুদুল হক মাসুম (৫১)। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুনের ছোট ভাই। এছাড়াও তিনি কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি)। কুমিল্লার পরিচিত এক আইনজীবী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে পাঁচটি গুলি ও একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে একই দিন নগরীর কালিকাপুর মুক্তার বাড়ি থেকে এজিপি আই এম মাসুদুল হক ওরফে মাসুমের বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নগরীর টমছমব্রিজ এলাকা থেকে আরিফুলকে পাঁচটি গুলি ও একটি ছুরিসহ আটক করা হয়। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আরিফুল জানান, মাসুদুল হকের বাসায় অস্ত্র আছে। তার দেওয়া তথ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদুল হকের বাসা থেকে ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। মাসুদুল ও আরিফুলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।”

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুনের মোবাইলে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বিষয়টি জানেছি। থানা থেকে মামলার নথিপত্র পেলে সরকারি কৌঁসুলির (জিপি) সঙ্গে মিলে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখব। এরপর মন্ত্রণালয় তার এজিপি দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আগ্নেয়াস্ত্র   জামায়াত   আইনজীবী   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close