রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত
আত্রাই, (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি সম্পর্কে এক বিশেষ সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের (ভিডব্লিউবি) ভাতাভোগী মহিলাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

​৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রত্যেকের ভোটের গুরুত্ব অপরিসীম। নারীদের ভোটাধিকার প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে ভোট দান নিশ্চিত করতে হবে। যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রয়েছে। আপনারা নিজেরা সচেতন হোন এবং সমাজকেও সচেতন করুন যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারে।’

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দীন সরদার। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ওয়াহেদুল ইসলাম, সহকারী সচিব নিলয়, ইউপি সদস্য আজিজার রহমান, আশরাফুল ইসলাম, সিদ্দিক এবং সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা বেগম ও ডেজি আক্তার প্রমুখ। ​

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পোস্টাল ব্যালটের নিয়মাবলী গণভোট সম্পর্কে উপস্থিত মহিলাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।

কেকে/এমএফ  


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close