শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নালিতাবাড়ী সীমান্তে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাকারবারে জড়িত একটি সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য ওয়াসিম মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নালিতাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ওয়াসিম মিয়া নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে মোট ২১ টি মামলা রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবার দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।’

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close