শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সন্ত্রাসমুক্ত উন্নত জনপদ গড়তে চাই : ডা. তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আমি যদি নির্বাচিত হই আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায়, তাহলে এই চৌদ্দগ্রামে কারও ওপর কোনো জুলুম করা হবে না। এই চৌদ্দগ্রাম বাজারে আপনারাই সাক্ষী—আমার পাঁচ বছরে কোনো একজন ব্যবসায়ীর কাছ থেকেও আমরা ১০ টাকা চেয়েছি কি না।

তিনি আরও বলেন, “চাঁদাবাজি রোধ করা আমার দায়িত্ব। সন্ত্রাসকে হজম করে ফেলা, খেয়ে ফেলা আমার অন্যতম লক্ষ্য। সীমান্তে মদ ও ফেনসিডিলের ব্যবসার কারণে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি আধা কিলোমিটার রাস্তা কেটে জমিনের সঙ্গে সমান করে দিয়েছি, যাতে গাড়িতে করে ফেনসিডিল ঢুকতে না পারে। আমরা চৌদ্দগ্রামকে সকল মানুষের অধিকার নিশ্চিতকারী, বসবাসযোগ্য, শান্তিপূর্ণ, শিক্ষায় উন্নত ও নৈতিকতাসম্পন্ন জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, খেলাফত মজলিসের মাওলানা শাহজালাল, এনসিপির মামুন মজুমদার, পৌরসভা আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সন্ত্রাসমুক্ত   উন্নত জনপদ   তাহের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close