রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
নির্বাচনি প্রচারণা শুরু করলেন হান্নান মাসুদ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রতীক বরাদ্দের পর নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার এলাকায় শহীদ রিজভীর কবর জিয়ারত করেন তিনি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন হান্নান মাসুদসহ উপস্থিত নেতা-কর্মীরা।

কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি দলীয় নেতা-কর্মী, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে আলী বাজার থেকে হাতিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনি এক পথসভায় অংশ নেন।

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, এলডিপির নেতা মোহাম্মদ আবুল হোসেনসহ জামায়াতে ইসলামী, এলডিপি ও এনসিপিসহ জোটের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।

পথসভায় বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেন, “এনসিপি ও জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশকে চাঁদাবাজ ও ধান্দাবাজমুক্ত করতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—সেই লক্ষ্যেই আমাদের এই রাজনৈতিক লড়াই।”

তিনি আরও বলেন, “জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছি। আগামী দিনগুলোতে জামায়াতে ইসলামীসহ জোটের অন্যান্য শরিক দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হাতিয়ার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।”

পথসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি প্রচারণা   হান্নান মাসুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close