শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
সভারে বিএনপি-এনসিপির আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু । 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাভারের ছায়াবিথী এলাকায় শহীদ মজনু একাডেমী মাঠে অনুষ্ঠিত এক দোয়া মাহফিল থেকে এ কার্যক্রম শুরু করেন তিনি। এসভায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ফুটপাট দখল কারীদের কঠোরহস্তে দমন করা হবে । যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবেন তারা দলের পদ-পদবী থেকে বঞ্চিত হবেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। 

দোয়া মোনাজাত শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

অন্যদিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনী প্রচারনা শুরু করলেন ১০ দলীয় জোটের ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৯ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত এমপি প্রার্থী জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। 

এসময় দিলশানা পারুল বলেন, জামায়াত তাদের সাথে বন্ধু হিসাবে আছেন। আজকের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচীটা এনসিপির সাংগঠনিক কর্মসূচী ছিল। তাই শরীক দলকে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ তাদের মনোনয়ন প্রত্যাশী'র সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা সর্বাত্বক সহযোগিতা করবেন। শরীক দলগুলো এনিসিপির সাথে রয়েছে বলেও জানান তিনি।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close