রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গুরুদাসপুরে বিএনপি প্রার্থী আব্দুল আজিজের প্রচারনায় গণজোয়ার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রতীক বরাদ্দ পান নাটোর ৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ আব্দুল আজিজ। তাঁর প্রচারনায় গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবী করেছেন কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার ধান হাটায় পথসভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। 

উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে থাকলে সেটি মিছিলে রুপ নেয়। স্থান সংকুলান না হওয়ায় পরে পথসভাটি চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়।

পথসভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ দুলাল সরকার, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু,সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ ওমর আলী শেখ, সদস্য মোহাম্মদ আলী,উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের সন্তান মাহমুদুজ্জামান সোহাগ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের পক্ষে গণজোয়ার প্রমাণ করে জয় আমাদের সুনিশ্চিত। তবে আত্মতৃপ্তিতে না থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১২ তারিখে জয় নিয়েই আমরা ঘরে ফিরবো বলে দাবী করেন তারা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close