সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
যশোরে দুই প্রার্থীর এজেন্টকে দুই লাখ টাকা জরিমানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের মণিরামপুর উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় এই অভিযান পরিচালিত হয়।

নির্বাচনি প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটানোর অভিযোগে পৃথক দুই মামলায় মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনের নির্বাচনি এজেন্ট মো. নিস্তার ফারুককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

পরে মণিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যশোর   প্রার্থী   এজেন্ট   জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close