রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, গাড়ি ভাঙচুর
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার হোমনায় প্রচারণার প্রথম দিনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহরের গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকলে হোমনা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে প্রচারণার প্রথম দিনে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান কর্মীসমর্থকদের নিয়ে প্রথমে প্রয়াত এমকে আনোয়ারের কবর জিয়ারত শেষে পৌর সভার শ্রীমদ্দি গ্রামে প্রয়াত আলহাজ্ব ইঞ্জিনিয়ার জলিলের কবর জিয়ারত করতে যাওয়ার পথে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছলে বিএনপির কর্মীসমর্থকরা বাধা সৃষ্টি করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা দাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০জন আহত হয় এবং গাড়ি ভাংচুর করা হয়।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close