রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভালুকায় মহাসড়কে বাস উল্টে নিহত ২
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে একটি মিনি বাস উল্টে বাস হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে, বাস হেলপার অনিক মিয়া (২৮) এবং ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজান সিরাজী (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বাসের হেলপারসহ অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনিক মিয়া ও শাহজান সিরাজীকে মৃত ঘোষণা করেন।

বাস চালক গুরুতর আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত মিনি বাসটি জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মহাসড়ক   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close