শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বোয়ালমারীতে ঐতিহ্যবাহী রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই শত বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান উৎসব উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে অনুষ্ঠিত লোক কবিগানে অংশ নেন মাদারীপুরের বাবু সম্রাট সরকার এবং নড়াইলের বাবু সুরঞ্জন সরকার। কবিগানের পালায় ধর্মীয়, সামাজিক ও লোকজ ঐতিহ্যের নানা বিষয় তুলে ধরে কবিরা দর্শকদের মনোরঞ্জন করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে সজীব মণ্ডল জানান, বাজিদাদপুরে প্রায় দুই শত বছর ধরে এ সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। নিয়ম অনুযায়ী প্রথম দিন পূজা অর্চনা এবং পরের দিন লোক কবিগানের আয়োজন করা হয়। এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে প্রতিবছর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী সমাগম করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বোয়ালমারী   ঐতিহ্যবাহী   কবিগান অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close