শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কালাইয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির নেতা মো. আব্দুল বারী।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাট-২ আসনের প্রতিটি মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”
 
এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। 

মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির এবং যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার। 

বক্তারা বলেন, জয়পুরহাটের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। মাত্রাই ইউনিয়নের এই জনসমুদ্র প্রমাণ করে যে, ধানের শীষের বিজয় সুনিশ্চিত। 

সভায় মাত্রাই ইউনিয়ন ও কালাই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close