শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বোয়ালমারীতে ট্রেনে কাটা পরে নারী নিহত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক নারীর মৃত হয়েছে। নিহত আনজিরা  আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তার ছেলের আনিচের ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  বিকাল ৫ টায় উপজেলার ছোলনা এলাকায় ট্রেনে কাটা পরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী লোকাল ট্রেন ছোলনা নান্নু কাউন্সিলরের (সাবেক) বাড়ির সামনে রেল গেটে পৌঁছলে বয়স্ক মহিলা ট্রেনের নিচে পড়ে যায়। রেল লাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় স্লিপ করে তিনি রেললাইনের উপর পড়ে যান। ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ আইনগত বিষয়টি দেখবেন। 

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close