রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে বিষপানে নারীর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:২২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে আজেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রুপনারায়ণকুড়া ইউনিয়নের দক্ষিণ কিল্লাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বারেক মিয়ার স্ত্রী আজেদা বেগম বৃহস্পতিবার সকালে স্বামীর সঙ্গে নিজ বসতঘরে সকালের নাস্তা করেন। এরপর তার স্বামী জমিতে কাজ করতে চলে যান। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুল বারেকের পুত্রবধূ মহিরন নেছা ঘরের ভেতরে প্রবেশ করে আজেদা বেগমকে বিছানার ওপর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার মুখ থেকে বিষের দুর্গন্ধ পাওয়া যায়। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে স্বামী আব্দুল বারেক দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টার দিকে আজেদা বেগম মারা যান।

ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, নিহত আজেদা বেগম দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। এতে তার ডান হাত ও বাম পা আংশিক অবশ ছিল এবং তিনি লাঠির সাহায্যে চলাফেরা করতেন। তিনি আব্দুল বারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার প্রায় ৩–৪ বছর পর তিনি আজেদা বেগমকে বিয়ে করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close