রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মোংলায় ভোটের মাঠ গরম, প্রচারণা শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রতীক বরাদ্দের পরপরই বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে নির্বাচনী প্রচারণা জোরালো হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিন থেকেই ভোটের মাঠে নেমে পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় কাটান প্রার্থীরা।

বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম সকালে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনার পাশাপাশি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে তার প্রচার কার্যক্রম শুরু করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে সমর্থন ও দোয়া কামনা করেন।

তবে প্রচারণার প্রথম দিনে স্বতন্ত্র প্রার্থীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের কোনো প্রার্থী বা তাদের নেতা-কর্মীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। ফলে প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় বিএনপি ও জামায়াত প্রার্থীদের উপস্থিতিই সবচেয়ে বেশি লক্ষণীয় হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মোংলা   ভোট   প্রচারণা শুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close