শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে বসতঘর
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তিন বসতঘরসহ দুই গবাদি পশু। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল বারীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। 

আগুনে মৃত আব্দুল বারীর পুত্র মোহাম্মদ শাবু আলম ও মোহাম্মদ খোরশেদ আলম এবং মৃত আহমদ কবীরের পুত্র মো. হানিফের বসতঘর পুড়ে ছাই হয়। 

স্থানীয় বাসিন্দা সাংবাদিক যীশু সেন বলেন, বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে দুইটি গবাদি পশু পুড়ে গেছে। এতে তিনটি পরিবারের প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উল্লেখ করেন। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোহাম্মদ শাহাবু আলম বলেন, ‘আগুনে আমার দুটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। দুটির বর্তমান বাজারমূল্য তিন লাখ টাকা। এছাড়া ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ১৫ হাজার টাকা , ৬০ আড়ি ধানসহ আসবাপত্র, প্রয়োজনীয় সব মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। হঠাৎ করে আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।’

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও স্থানীয় সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close