রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুর-৩ আসনের বিএনপির নায়াব ইউসুফের প্রচারণা শুরু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই ফরিদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের ম্যাটসের সামনে থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করেন নায়াব ইউসুফের কর্মী ও সমর্থকরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “এ দেশের মানুষ নির্বাচন চায়। এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। ফরিদপুরবাসীর প্রতি আমার প্রতিশ্রুতি—ফরিদপুর হবে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত, শান্তি ও উন্নয়নের জনপদ। নির্বাচিত হলে আমার প্রথম লক্ষ্য হবে মাদকমুক্ত শহর গড়া। আমাদের দল পরিকল্পনা নিয়েছে দেশের মানুষের শান্তি ও উন্নয়নের জন্য। বৈষম্যহীন সমাজ ও দেশ আমরা গঠন করব। মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ আজ অনেক বেশি সচেতন। তারা ধানের শীষকে বিজয়ী দেখতে চায়।”

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলও বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন আজম খান, এ বি সিদ্দিকী মিতুল, গোলাম মোস্তফা মিরাজ, রেজোয়ান বিশ্বাস তরুণ, সৈকত হাসান প্রমুখ।

এর আগে সকালে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরের গুহলক্ষ্মীপুর এলাকা থেকে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   আসন   বিএনপি   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close