রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
দিনাজপুর-৪ আসনে বিএনপি প্রার্থী আক্তারুজ্জামানের প্রচারণা শুরু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার(২২ জানিয়ারি) সকালে ১০ নং পুনট্টি ইউনিয়নে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এবং উঠান বৈঠকের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণার প্রথম দিনে আক্তারুজ্জামান মিয়া বলেন, “সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমি অগ্রাধিকার দেব।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সরকার দুলু, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   বিএনপি প্রার্থী   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close