শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
গৌরনদীতে প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ইল্লা বাসস্ট্যান্ডে প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া তালুকদারসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দের দেশের মাটিতে  আসার আগমন উপলক্ষে সংবর্ধনার জানান হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  বিকাল চারটার সময় ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামের অন্যতম সংগঠক ও ইউরোপ বিএনপির নেতা গোলাম কিবরিয়াকে সংবর্ধনা জানান এলাকাবাসী।

গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মো. গোলাম কিবরিয়া তালুকদারসহ আগত প্রবাসীদের ফুলের মালা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদের নেতৃবৃন্দ অতিথিদের বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. মাইনুল ইসলাম (মানু)। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. এনাম তালুকদার এবং খানজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যারা সংগ্রাম চালিয়ে গেছেন, তাদের এই ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। তারা আগামীতেও দেশ ও জনগণের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close