শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শিবচরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঐতিহ্যবাহী মাহফুজা নিশাত বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল নয়টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনকরা হয়। পরে শপথ বাক্য পাঠের দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (22জানুয়ারি) দুই দিন ব্যাপী এই  বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শেষ দিন বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম ইবনে মিজান।

সালেহ কল্যান ট্রাস্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হাসানের সভাপতিত্ব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ন কবির এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা একাডেমি সুপারভাইজার মো: আসাদুর রহমান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন এর সঞ্চলনায় শেষদিনে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।এসময় শিক্ষার্থীদের অনুরোধে প্রধান অতিথি একটি গান পরিবেশন করেন। পরে রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।।

এসময় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ  হাফিজুল্লাহ মিয়া, দত্তপাড়া টিএন একাডেমির প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close