সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
দুই দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ এএম
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার তিনি উত্তরবঙ্গ সফর করবেন।

শুক্রবার বেলা ১১ টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকাল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরে যাবেন জামায়াত আমির।

রোববার (২৫ জানুয়ারি) তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ঢাকা ৫, ৬ ও ৭ আসনে জনসভা করবেন ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়ায়, দুপুর ১২টায় মেহেরপুরে, বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে জনসভায় অংশ নিবেন তিনি।

পরদিন ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় যশোরে, দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায়, বিকেল সাড়ে ৩টায় খুলনায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে জনসভা শেষে করে ঢাকার উদ্দেশে রওনা জামায়াতের আমির।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি সফর   জামায়াত আমির   উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close