রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
ফজরের পর ভোটের লাইনে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।

জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাই ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এ ভোট নিয়ে।’

তিনি বলেন, ‘প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে- দেখেছেন? এ ষড়ন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি ফজরের নামজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সিল দেবেন।’

সরকার গঠন করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘নারীদের ফ্যামিলি এবং কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড দিয়ে নারীদের কাছে আমাদের সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থীরা—মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান ও এম এ হান্নান। 

এছাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারেক রহমান জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফজরের পর   ভোটের লাইনে দাঁড়ানোর আহ্বান   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close