রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মিছিলে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফা দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া ও দীঘিরপাড় এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা সামিম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের কর্মী সমর্থকরা।

একই ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে দীঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত ১০ জন আহত। এ সময় ধারালো অস্ত্র হাতে প্রতিপক্ষের দিকে হামলা করতে দেখা যায়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনরুল হক জানান, “প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।”

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ওসি মনরুল হক জানান, “সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ   বিএনপি   দুই গ্রুপের সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close