সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
কেরানীগঞ্জে হাসান মোল্লাকে গুলি, বিএনপির তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ এএম
হাসান মোল্লা

হাসান মোল্লা

কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে দুর্বৃত্তদের গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানিয়েছে দলটি। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি গভীর উদ্‌বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে। এই ভয়াবহ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে এনে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা এই ন্যক্কারজনক ও বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই, দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত সব দুষ্কৃতিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

এই ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে—ইনশাআল্লাহ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি   তীব্র নিন্দা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close