শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
সরস্বতী পূজা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৪৩ এএম আপডেট: ২৩.০১.২০২৬ ১২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয়।

পঞ্চমী তিথিতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরে ঘরে অগণিত ভক্ত দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান ও প্রজ্ঞা লাভের আশায় কল্যাণময়ী বাগদেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা।

সরস্বতী পূজা উপলক্ষে আজ (২৩ জানুয়ারি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে এবং সংবাদপত্রগুলোতে প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।

এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির, মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিভিন্ন বিভাগের উদ্যোগে পৃথক পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে সরস্বতী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হবে। এসব স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সরস্বতী পূজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close