সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
সব ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান তারেক রহমানের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও এই সহাবস্থান বজায় রাখতে হবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। 

তারেক রহমান বলেন, “দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তন ও নিরাপদ রাষ্ট্র চায়—যেখানে সবাই নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”

আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের ত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে ব্যবহার করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “ভোটের আগে একটি গোষ্ঠী ও একটি বাহিনী ষড়যন্ত্র করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে এবং প্রবাসীদের ব্যালট দখল করে নেওয়া হয়েছে।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “গত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। দুই পক্ষই একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করে ভোট নিতে চায় আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

কর্মসংস্থান সৃষ্টি নিয়ে তারেক রহমান বলেন, “শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করলে চলবে না। নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”

নারী ও কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণাও দেন তিনি। দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সহায়তা প্রদান এবং স্বাবলম্বী করে তোলার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বীমা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

জলাবদ্ধতা নিরসন ও কৃষি সুবিধা বাড়াতে পুনরায় খাল খনন কর্মসূচি চালুর কথাও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, “খাল খনন হলে কৃষক উপকৃত হবে এবং জলাবদ্ধতার সমস্যাও কমবে।”

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ সভাপতিত্বে এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ এবং যুবদলের সভাপতি মেহেদী আমান মুন্না।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্র পুনর্গঠন   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close