শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় হাসপাতালের সামনে আগুন, পুড়ল ৩ প্রতিষ্ঠান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ওষুধের দোকান ও একটি রেস্টুরেন্ট পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি ওষুধের দোকান ও একটি রেস্টুরেন্টে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই দোকানগুলোতে রাখা ওষুধ ও আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় দুটি ওষুধের দোকানের অধিকাংশ ওষুধ পুড়ে গেছে। পাশাপাশি পাশের একটি রেস্টুরেন্টও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   হাসপাতাল   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close