মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক বিশাল গণমিছিল ও পথসভার মাধ্যমে এ প্রচারণার উদ্বোধন করা হয়।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এই কর্মসূচির উদ্বোধন করেন।

গণমিছিলে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রচারণা চালিয়ে ধানের শীষে ভোট নিশ্চিত করতে হবে।

আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং উপজেলা নির্বাচন কমিটির উপদেষ্টা অধ্যাপক এম লুৎফর রহমান, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আলী আকবর, জামাল উদ্দিন আলী, আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, আব্দুল আলীম, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ সতের বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ধান চাষ করা হয়েছে, এখন সেই ফসল ঘরে তোলার সময় এসেছে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান তারা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বড়াইগ্রাম   বিএনপি   নির্বাচনী প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close