শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরায় টিকটক ভিডিও করতে বাধা দেওয়ায় স্বামী ও শাশুড়ির সঙ্গে অভিমান করে ফারহানা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা খাতুন ওই এলাকার মানিকের স্ত্রী। প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা নিয়মিত টিকটক ভিডিও করতেন। বিষয়টি নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে তার প্রায়ই মনোমালিন্য হতো। বৃহস্পতিবার বিকেলে টিকটক করতে চাইলে স্বামী ও শাশুড়ি তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের অজান্তে ফারহানা নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা।

পরে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ফারহানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টিকটক   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close